1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

মাদক কারবারিদের আস্তানা ঘেরাও, মদ ও উপকরণসহ ২ জনকে পুলিশে দিল বিএনপি নেতারা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক-কারবারিদের আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক কারবারিকে পুলিশে দিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপরে ওই দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এর আগে গত বুুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের পাটবাজার পুকুর সংলগ্ন মাদক কারবারিদের একটি আস্তানা ঘেরাও করে উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পরে আস্তানা থেকে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ ২ মাদক কারবারিকে আটকে রেখে পুলিশে খবর দেন বিএনপি নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে। এ সময় দুইজনকে গ্রুেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার সন্তোষরামের ছেলে রাজারাম(৩৭), রাম প্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় (৪৭)।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ,একেএম হারুন-অর-রশিদ বলেন,’ দীর্ঘদিন যাবৎ রাজারাম ও মতিলাল পৌর এলাকার পাটবাজারে মদ ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ওদের মাদকাসক্তির কবলে পড়ে ধংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ফলে তারুন্য আজ নেশাগ্রস্ত, মুখ থুবড়ে পড়েছে সামগ্রিক সম্ভাবনা। মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে মাদকারবারিদের আস্তানা ঘেরাও করে পুলিশকে খবর দেই। মাদক-বিরোধী আমাদের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত ২ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি