1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

মাদকের টাকা না দেয়ায় কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদকের টাকা না পেয়ে খালাকে কুপিয়ে হত্যা করেছে এক কিশোর। বুধবার (২৮ জুলাই) রাতে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার আরিফ হোসেন (১৭) হোসেন ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা গ্রামের কবির হোসেনের ছেলে। নিহত নার্গিস বেগম একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম বলেন, ‘বুধবার (২৮ জুলাই) রাতে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট এলাকায় নার্গিস নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমন সংবাদ পেয়ে র‍্যাব-১৪ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে তদন্ত শুরু করে।’

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের আপন ভাগ্নে আরিফ হোসেনকে গ্রেফতার করে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতারকৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিহত নার্গিস বেগমের ছোট বোনের ছেলে। ঘটনার দিন মাদক কেনার জন্য খালা নার্গিসের কাছে টাকা চায় সে। কিন্তু টাকা না দেয়ায় তাকে কুপিয়ে হত্যা করে আরিফ।’

গ্রেফতারের পর আরিফ হোসেনকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করে র‍্যাব। পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহতের মেয়ে সাহিদা আক্তার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি