1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. আবুল কাশেম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ৭টায় বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত লাল শেখের ছেলে।

বাকলজোড়া ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭টায় আবুল কাশেম ও একই গ্রামের নুরুল ইসলাম (৪৫) জাল নিয়ে গুজিরকোনা এলাকায় মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে উভয় আহত হন। স্থানীয়রা তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আর নুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি