1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গা সদর থানা–পুলিশের একটি দল আজ সোমবার ভোর পাঁচটার দিকে স্থানীয় রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সদর থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে।

ওসি খালেদুর রহমান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা–পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাঁকে নেওয়ার জন্য মাগুরা সদর থানা–পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশের দলটি আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজ বেলা ১১টায় বলেন, আশরাফুজ্জামানের আটকের খবর তাঁরা পেয়েছেন। তাঁকে আনতে পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি