1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মহাষ্টমীতে ছেলের নাম রাখলেন কোয়েল মল্লিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মহাষ্টমীতে ছেলের নাম রাখলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক :
সনাতন ধর্মের অনুসারীদের কাছে অষ্টমীর মাহাত্ম্যই আলাদা। সবার বিশ্বাস, এই দিন দুর্গাদেবী সদয় হন সবার প্রতি। বর দেন। তাই হয়তো ছেলের নামকরণের জন্য এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি ছেলের নাম রাখলেন কবীর।

স্বামী-সন্তান নিয় সোশ্যাল পেজে শনিবার (২৪ অক্টোবর) প্রকাশ্যে আসেন রঞ্জিত মল্লিকের একমাত্র আদরের মেয়ে কোয়েল। শেয়ার করেছেন সন্তানের নতুন নাম।

ছবিতে কোয়েলের পরণে ছিল সাদা জমিনের তসরে নানা রঙের ফেব্রিক শাড়ি, লাল ব্লাউজ। লাল পাঞ্জাবিতে স্বামী নিসপাল সিং রানে রঙিন। আর তাদের সন্তান কবীর হাজির হয়েছে হলুদ পাঞ্জাবিতে।

দেখতে দেখতে সেই ছবিতে লাইকের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার! ১ হাজার ৩ শ’জন সেটা শেয়ার করেছেন।

জন্মের পর একবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঝলক দেখাতে হাজির হয়েছিল কবীর। তারপর উধাও। প্রয়োজনে কোয়েল ও তার স্বামী নিসপাল সিং রানে সংবাদমাধ্যম বা সোশ্যাল পেজে আসেন। কখনোই কবীরকে সামনে আনেননি। ফলে, কোয়েলের ছেলেকে নিয়ে কৌতূহল জমাট বেধেছিল অনুরাগীদের মনে।

সেই জমাট বাধা কৌতুহলেরই বিস্ফোরণ হলো ২৪ অক্টোবর মহা অষ্টমীর সন্ধ্যাবেলায়। সবার ভালোবাসা আর আশির্বাদে ভেসে যাচ্ছে কবীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি