1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মহানবীকে অবমাননাকর কার্টুন: ফ্রান্সকে ক্ষমা চাইতে বললেন হেফাজত মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মহানবীকে অবমাননাকর কার্টুন: ফ্রান্সকে ক্ষমা চাইতে বললেন হেফাজত মহাসচিব

চট্টগ্রাম প্রতিনিধি :
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করায় ফ্রান্স সরকারকে সারাবিশ্বের মুসলিমদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বাংলাদেশ সরকারকে ফ্রান্সের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোরও দাবি জানিয়েছেন।

ফ্রান্সের প্যারিসে দেওয়ালে মহানবীর (সা.) অবমাননাকর কার্টুন প্রদর্শনের সমালোচনা করে বাবুনগরী বলেন, ফ্রান্সের ঘটনায় বিশ্ব মুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহাম্মদকে অবমাননা বিশ্বের দেড়শ কোটি মুসলমান মেনে নেবে না। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুলের (সা.) অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে।

হেফাজত মহাসচিব আরও বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিমবিরোধী বক্তব্যের কারণে নবী মুহাম্মদের (সা.) অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসুল বিদ্বেষীরা। এজন্য ফ্রান্স সরকারকে বিশ্বমুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিশ্বনবীর মর্যাদা রক্ষায় রাসুল অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সব দেশে মৃত্যুদণ্ড বিল পাস করা উচিত।’

৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান বাবুনগরী।

এছাড়া ওআইসি, আরব লীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়া হওয়ারও আহ্বান জানিয়েছেন হেফাজত মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি