1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মসিকের আরও ১৫ কিলোমিটার সড়কে আধুনিক সড়কবাতি

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ১২, ১৩, ১৫ ও ২৭ নং ওয়ার্ডের প্রায় ১৫ কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে আধুনিক এলইডি সড়কবাতি। সোমবার সন্ধ্যা ০৭ টায় সুইচ টিপে আলো জ্বালিয়ে সড়কবাতিসমূহ উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় হতে গণশার মোড় হয়ে ময়মনসিংহ বাইপাস সড়ক এবং নয়াপাড়া খালপাড় হতে সদর উপজেলা পরিষদ পর্যন্ত ও বদরের মোড় থেকে উপজেলা পরিষদ ও সংযুক্ত সড়ক, ধোপাখোলা মোড় হতে সদর উপজেলা পরিষদ ও সংযুক্ত সড়কে আজ সড়কবাতি উদ্বোধন করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় প্রায় ১৬৮ কিলোমিটার সড়কে সড়কবাতি স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনকালে মেয়র বলেন, আমরা সুষম উন্নয়নে কাজ করছি। এজন্য পিছিয়ে পড়া ওয়ার্ডসমূহকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছিলাম পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের উন্নয়নকে নিশ্চিত করেতে কাজ করেছি। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হলে আরো উন্নয়ন নিশ্চিত করা সম্ভব ছিল।

এ সময় প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা দেলোয়ার হোসেন, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, রোকেয়া হোসেন, মহানগর যুবলীগ আহবায়ক শাহিনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি