1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর থেকেই রহস্য আর নাটকীয়তা যেন পিছু ছাড়ছে না। মর্গে পড়ে আছে ইকরার নিথর দেহ, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে দেখা মেলেনি স্বামী আলভী কিংবা তার পরিবারের কোনো সদস্যের। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ইকরার একমাত্র সন্তানকেও শেষবারের মতো মায়ের কাছে আনতে দেওয়া হয়নি।

ইকরার মৃত্যুর পর থেকে আলভীর পরিবারের সদস্যদের এমন রহস্যজনক নীরবতা ও অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। জানা গেছে, আত্মহত্যার খবর পেয়ে ইকরার পরিবারের পক্ষ থেকে আলভীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তখন তারা আশ্বাস দিয়ে বলেছিলেন, “আসতেছি, একটু পরেই রওনা হচ্ছি। এক ঘণ্টার মধ্যে পৌঁছে যাব।”

তবে সেই ‘এক ঘণ্টা’ পেরিয়ে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত হাসপাতালে তাদের কারও দেখা মেলেনি। সংবাদমাধ্যম বা ইকরার পরিবারের অন্যান্য সদস্যরা যোগাযোগের চেষ্টা করেও আলভীর পরিবারের কোনো সাড়া পাননি। মাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে আনা হয়নি ইকরার সন্তানটিকেও, যা উপস্থিত সবার হৃদয়কে আরও ভারাক্রান্ত করে তুলেছে।

অন্যদিকে, স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরও নেপালে অবস্থান করছেন অভিনেতা জাহের আলভী। কেন তিনি এখনো দেশে পৌঁছাতে পারেননি—এ নিয়ে যখন সমালোচনা চলছে, তখন আলভী তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, হঠাৎ করে নেপাল থেকে ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণেই তিনি দ্রুত রওনা হতে পারেননি। তবে সব গুছিয়ে আজ দুপুরের ফ্লাইটেই ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে মর্গ থেকে ইকরার মরদেহ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি