1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ময়মনসিংহ-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সেলিম

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য।

বুধবার রাতে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

মোর্শেদুজ্জামান সেলিম বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করি। মনোনয়নপত্র দাখিল করলেও নিজ থেকে কখনোই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য মানসিক ভাবে প্রস্তত ছিলাম না। গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমি নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনলাইনে নির্বাচন কমিশন বরাবর আবেদন করি। কিন্ত নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার অফিসে সরাসরি উপস্থিত থাকতে না পারায় আমার মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।

আগামী প্রজন্মের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, সকলেই যেন কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রকে মোকাবেল করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম, নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি