1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেনযাত্রী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের বিপরীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক পাল জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যায় ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এসময় ট্রেনের যাত্রী গোপাল পাল প্রস্রাব করতে ৩ নম্বর প্লাটফর্মের বিপরীতে পরিত্যক্ত বগির পেছনে অন্ধকার স্থানে যায়। ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি