1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি শটগানসহ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাতে নগরীর মাদ্রাসা কোয়ার্টারের নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিন্টুর ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকেও আটক করা হয়।

সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যৌথ বাহিনী ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তাঁর ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছে। শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এ সময় মিন্টুর লাইসেন্স করা শটগান জব্দ করা হয়।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। তাঁর ভাতিজা সজলকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকেই আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি