1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

ময়মনসিংহ জেলা ও মহানগর আ.লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুই কমিটিতে ১১ জনকে সহসভাপতিসহ ৩৯ জনকে সম্পাদকমন্ডলী এবং ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও জেলা কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ২৭ জনকে এবং মহানগরের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ৩১ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আ.লীগের সভাপতি ইকরামুল হক টিটু।

সোমবার নিজের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বলেন, আশা করি নবনির্বাচিত এই কমিটির সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগকে আরো সুদৃঢ় সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

এর আগে, ২০২২ সালের ৩ ডিসেম্বর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এহতেশামুল আলম ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে। অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে মহানগরের সভাপতি এবং মোহিত উর রহমান শান্তকে দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি