1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মোট ৫৮ শিশু। একই সময়ে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯৪ শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত চার শিশুর মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে।

তাদের একজন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এলাকার চার মাস বয়সী কন্যাশিশু। গত ১৮ জুন বিকেল ৩টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুন দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সন্দেহজনক হাম ও নিউমোনিয়া।

অপরজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী ইউনিয়নের মাইশাচর এলাকার চার মাস বয়সী ছেলে শিশু। গত ১৬ জুন বিকেল ৪টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুন বিকেল ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সন্দেহজনক হাম, তীব্র নিউমোনিয়া ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বিকল হয়ে তার মৃত্যু হয়েছে।

এ ছাড়া, ময়মনসিংহের ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার তিন মাস বয়সী এক ছেলে শিশু মারা গেছে। গত ২৬ জুন সকাল ১০টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সন্দেহজনক হাম, তীব্র নিউমোনিয়া এবং জন্মগত হৃদ্‌রোগ (এএসডি)।

মৃত অপর শিশু সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকার আট মাস বয়সী এক কন্যাশিশু। গত ৮ জুন সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুন রাত ১১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্যমতে, সন্দেহজনক হাম, নিউমোনিয়া এবং তীব্র অপুষ্টিতে (সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন) আক্রান্ত ছিল শিশুটি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৯৪ শিশু।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২২৬ শিশু। এ সময়ে মোট ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, মার্চের মাঝামাঝি থেকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে শুরু করে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের পৃথক হাম আইসোলেশন ওয়ার্ডে একাধিক মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে আসছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬ শিশু ভর্তি হয়েছে এবং ৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি