1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ২ নারীকে কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের চাঞ্চল্যকর রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিনুর আলম ইকবাল (১৯) হত্যা মামলায় নয়জন আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড ও দুইজন নারীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. জাকির হোসেন।

আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকেলে আদালতে এ রায় প্রদান করা হয়। রায় ঘোষণার পর এজলাস থেকে বেড়োনোর সময় উত্তপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয় আসামিরা।

রায় শেষে বাদীপক্ষের আইনজীবী ড. মো. রফিকুল ইসলাম জানান, ২০২১ সালে ৩১ মে রাতে পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দার মুদি ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে শাহীনুর আলম ইকবালকে (১৯) হত্যা করে পরিত্যক্ত সেফটিক ট্যাঙ্কে পুতে রাখে।

জন মানুষের সন্দেহ দূর করার জন্য তার ওপর মরা শিয়াল ও গোবর ফেলে গাছ লাগিয়ে যায় হত্যাকারীরা। পরে নিখোঁজ ইকবালকে খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করে।

ঘটনার পাঁচ দিন পর মৃত দুর্গন্ধে সন্দেহ হলে অভিযুক্তদের বাড়ির পাশে সেফটিক ট্যাঙ্ক থেকে ইকবালের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্ত শেষে পুলিশ রিপোর্ট প্রদানের পর বিজ্ঞ বিচারক আদালত সাক্ষীদের জবানবন্দী ও জেরা পর্যালোচনা করে বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বিচার বিভাগসহ আইনি প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিলো তাদের ধন্যবাদ জানান ভিকটিমের পরিবার।

ময়মনসিংহ পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মো. আনোয়ার আজিজ টুটুল বলেন, ‘আজকের এই রায়ে সাতজনের ফাঁসির আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছে ভিকটিমের পরিবার। এছাড়া বাকি দুই নারীকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা যেমন বাড়বে তেমনি হত্যার মতো অপরাধগুলো সমাজ থেকে কমে আসবে বলে মনে করি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি