1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

মৃতরা হলেন-মাওলানা আবুল কাসেম (৪৮) ও তার কন্যা লাবিবা (৮)।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওলানা আবুল কাসেম পেশায় স্থানীয় ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন। তার ছেলেও ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যাকবলিত। সকালে বাড়ি থেকে নৌকাযোগে বাজারের উদ্দেশ্যে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি