1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

ময়মনসিংহে ব্রহ্মপুত্রের পাড়ে মিলল অটোরিকশা চালকের মরদেহ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাধা এক বাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসেম মিয়া (২৮)। তিনি সদরের দাপুনিয়া কলাপাড়া এলাকার মৃত জহুর উদ্দিনের ছেলে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে হাটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, হাসেম মিয়া গত রাতে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। রাত ১২ টার দিকে শেষবার তার পরিবারের সাথে কথা হয়েছিলো। এরপর আর বাসায় ফেরেননি তিনি। সকাল ৭ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে চালককে হাত-পা বেধে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ ব্রহ্মপুত্রের পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি