ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় এক ব্যাংক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মূল আসামি সাইফুলকে আটক করেছে পুলিশ।
জানা যায়, জনতা ব্যাংক পিএলসি.-এর চরপাড়া শাখার কর্মকর্তা মো. নজরুল ইসলাম নিজ বাড়ির নির্মাণকাজ চলাকালে একদল সন্ত্রাসীর চাঁদার দাবির মুখে পড়েন। অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার এবং তার সহধর্মিণীর ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধর করা হয় এবং প্রাণনাশের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে তদন্তে নামে পুলিশ। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নির্দেশনায় অভিযান পরিচালনা করে মামলার মূল আসামি সাইফুলকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।