1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পৃথক হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহে পৃথক ২টি হত‍্যা মামলায় ৩ আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের পৃথক দুটি আদালত। একই সঙ্গে এক আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় পৃথক আদালতে আসামিদের উপস্থিতিতে এসব রায় ঘোষণা করা হয়।

ফাঁসির আসামিরা হলেন- ঝালকাঠি জেলার নলসিটি ভাবানীপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া।

এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ একই মামলার আসামি দীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার আদিয়াবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

এর মধ‍্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় পরকীয়ার জের ধরে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত‍্যা মামলার আসামি। এ ঘটনায় ২০১৪ সালে কোতোয়ালি মডেল থানায় একটি হত‍্যা মামলা দায়ের হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় ঘোষণা করেন।

অপরদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল মিয়া এবং একই মামলার আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দীন ইসলাম ২০২২ সালে তারাকান্দা থানায় দায়ের হওয়া একটি হত‍্যা মামলার আসামি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ নম্বর আদালতের বিচারক জয়নাব বেগম এই রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি