1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে নিখোঁজের ৮ দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

ময়মনসিংহে নিখোঁজের ৮ দিন পর প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বিকেলে একটি ডোবা থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিহত শিশুটির নাম সাউমী সাবা (৬)। সে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকার স্বপন ফকিরের মেয়ে। শিশুটি বয়রা ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ালেখা করতো।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুন স্কুল থেকে বাড়ি ফিরে দুপুর ২ টার দিকে দুই প্রতিবেশী শিশুর সঙ্গে বৃষ্টির মধ্যে খেলতে বের হয়েছিল সাউমী সাবা। ওই দুই শিশু বাড়ি ফিরলেও সাউমী সাবা আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা মেয়েটির খোঁজ শুরু করলেও আশপাশের কোথাও পায়নি। এ ঘটনায় সেদিনই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে আজ সোমবার বিকেল ৪ টার দিকে বয়রা সমাধানের মোড় এলাকায় একটি ডোবার কালভার্টের নিচে বরশি দিয়ে মাছ ধরার সময় শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক ব্যক্তি। শিশুটি নিখোঁজের সময় পড়নে থাকা জিন্স প্যান্ট দেখে পরিবারের সদস্যরা সাউমী সাবাকে শনাক্ত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, আজ বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা বৃষ্টিতে ভিজতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি