1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ময়মনসিংহে তিন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে তিন কৃষক হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এরশাদ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ১১ বছর আত্মগোপনে থাকার পর র‌্যাবের একটি দল সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করার জন্য থানায় হস্তান্তর করা হয়।

বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২২ জানুয়ারি জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামের কৃষক হরিদাশ সূত্রধর, বিমল সূত্রধর ও নিরঞ্জন সূত্রধরকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিপক্ষ ওমর আলীর ছেলে এরশাদ আলীসহ অন্যরা মিলে জমি নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটায়। এ ঘটনায় নিহতের ভাই শ্যামল সূত্রধর ওই বছরের ২৩ জুনায়ারি একটি মামলা করেন। ওই মামলাটি দীর্ঘ ৬ বছর বিচারিক কার্যক্রম শেষে ২০১২ সালের ১৪ আগস্ট রায় দেয়। রায়ে এরশাদ আলীকে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এরশাদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আত্মগোপনে আছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, একই পরিবারের তিন কৃষককে হত্যায় মৃত্যুদন্ডের আসামি ছিল এরশাদ। আত্মগোপনে থাকা এরশাদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি