1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী

ময়মনসিংহে ট্রাক সিএনজি সংঘর্ষে দুজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ  দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে  ১১টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজিচালক হুমায়ুন কবির (২০), বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সিএনজিচালক হুমায়ুন, রুবেল এবং আহত সাইদুল, কালাচাঁন, শামছুসহ পাঁচজন সিএনজি যোগে শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পুলিশ মরদহ উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি