1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ছুরিকাঘাতে নারীকে হত্যা, ঘাতক যুবক গ্রেপ্তার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

ময়মনসিংহ নগরীতে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহদাত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তারের পর শুক্রবার (২৮ জুলাই) বিকেলে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ জানায়, সদর উপজেলার মধ্য বাড়েরা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৩৫)। তার ছেলে মো. ইমরান একই এলাকার মো. শাহাদাতের কাছ থেকে সাত হাজার টাকা ধার নিয়েছেন। এমন দাবি করছিলেন একই এলাকার শাহাদাত। শাহাদাত টাকার জন্য ইমরানের মা রেজিয়াকে চাপ দিলে বাগবিতন্ডায় জড়িয়ে বৃহস্পতিবার বিকেলে মারধর করে ও হত্যার হুমকি দিয়ে চলে যায়। ওই দিন সন্ধ্যায় রেজিয়ার বাসায় গিয়ে ছুরিকাঘাত করে শাহাদাত। রেজিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয়।

এ ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই মো. সুমন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নগরীর মাসকান্দা এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। ওই সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি