1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিত সাহা’র নেতৃত্বে চার কাটা ফসলি জমির ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দেওয়া হয়।

নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনার প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সাবেক সহ-সভাপতি ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিনুল হক শামীম সিআইপি’র সার্বিক দিকনির্দেশনায় আজ দাপুনিয়া ইউনিয়নের উজান বাড়েরা এলাকার কৃষক সাঈদুল হোসেনের ৪ কাঠা ফসলি জমির পাকা ধান কেটে কৃষকের বাড়ির উঠানে পৌঁছে দিয়ে এসেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিত সাহা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি