1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে কুকুরের কামড়ে আহত ৪০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

ময়মনসিংহে একটি কুকুর একে একে ৪০ জনকে কামড়িয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতেরা সকাল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। সেই সঙ্গে এ কুকুর আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন।

আজ বুধবার সকালে ময়মনসিংহ মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা মোড়ে কুকুরটি কমপক্ষে ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে এসকে (সূর্য কান্ত) হাসপাতালের মেডিকেল অফিসার প্রজ্ঞানন্দ নাথ বলেন, ‘আজ (বুধবার) সকালে গোইলকান্দি ও জামতলা মোড় থেকে কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে। সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। তাই প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন কুকুর, বিড়াল এবং শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে সেবা নিচ্ছে। কুকুরের কামড়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাৎক্ষণিকভাবে আক্রান্ত স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে।’

কুকুরের উপদ্রব কমাতে নানা উদ্যোগের কথা জানিয়ে সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের সংখ্যা কমানোর জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি