1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে এক ইউনিয়নেই ২ এমপি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

একই ইউনিয়নে দুই সংসদ সদস্য—এ যেন রাজনীতিতে এক বিরল ঘটনা। নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দুই বাসিন্দা সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে আলাদা দুটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন দুটি হলো ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৯। এই অর্জন ঘিরে ইউনিয়নজুড়ে চলছে আলোচনা ও আনন্দ।

নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন ময়মনসিংহ-৪ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ এবং ময়মনসিংহ-৯ আসনের এমপি ইয়াসের খান চৌধুরী।

আবু ওয়াহাব আকন্দ নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের আব্দুল মোতালেব আকন্দের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ময়মনসিংহ জেলা শহরে বসবাস করছেন। তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা-মামলা ও একাধিকবার কারাবরণের মধ্য দিয়ে তিনি ময়মনসিংহ রাজনীতিতে একজন আলোচিত নেতায় পরিণত হন। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে বিজয়ী হন তিনি।

অন্যদিকে ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা এবং সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে। তিনি একজন তথ্য-প্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন যুক্তরাজ্যে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের তথ্য-প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেছেন। বিদেশে অবস্থান করলেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়েই তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

একই উপজেলার এক ইউনিয়নের বাসিন্দা হয়ে দুইজন ভিন্ন আসনের প্রতিনিধিত্ব করায় নান্দাইলসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয়রা বলছেন, একই ইউনিয়ন থেকে দুইজন এমপি হওয়া তাদের জন্য গর্বের বিষয় এবং এটি দেশের রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। দুই সংসদ সদস্যের মাধ্যমে নান্দাইলের উন্নয়ন আরও গতিশীল হবে—এমন প্রত্যাশাই করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি