1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে আ.লীগ নেতা শেখ সিব্বির কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সন্ত্রাস দমন আইনের মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শেখ সিব্বির আহমেদ চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার জেলার হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে উপজেলার দর্শাপাড় ব্রিজ এলাকায় গ্রেপ্তার আসামিসহ কয়েকজন সংঘবদ্ধ হয়। পরে তারা রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় রাষ্ট্রের সম্পত্তির ক্ষতিসাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করে তারা।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। পরে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি