1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ময়মনসিংহে আ. লীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলালকে বাসা থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) রাতে নগরীর সানকিপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, মাহবুবুর রহমান দুলালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

উল্লেখ্য, এর আগেও মাহবুবুর রহমান দুলাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

গত বছরের ৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছিল।

এছাড়া, ২০২৪ সালের ২০ নভেম্বর ময়মনসিংহে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৮ নেতাকে গ্রেপ্তার করা হয়, যেখানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি