1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলায় উভয় দিকে যানবাহন একই লেনে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন-রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোর ও এক তরুণ নিহত হন। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মেহেদী মাসুদ বলেন, সড়কের অংশটিতে কাজ চলতে থাকায় ঢাকাগামী বাসটি উল্টো পথে চলছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ থানায় রাখা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি