মোতাকাব্বীর আহমেদ ও এস এম হুমায়ুন কবির সরকার। ছবি: সংগৃহীতমাগুরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) এবং ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে মাগুরার ডিসি নিয়োগ দিয়ে সোমবার (১ জুন) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর মাগুরার ডিসি মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকার ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।
গত ২৫ মে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।