1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেছে ২ জনের।

গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নে আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন মমতাজ আলী নামে এক বৃদ্ধ। পরে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে রহমত উল্লাহ (৩৮) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কোনাপাড়া ও বায়রাউরা গ্রামের মধ্যবর্তী বালকি বিলে এই ঘটনা ঘটে।

নিহত দোকানি উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত অলি নেওয়াজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহমত উল্লাহর কোনাপাড়া গ্রামে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুরে কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের সীমান্তবর্তী বালকি বিলে নিজের ভগ্নিপতির (ছোট বোনজামাই) জমির ধান কাটতে যান রহমত উল্লাহ। এসময় বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা শাহীন মাহমুদ বলেন, রহমত উল্লাহর ছোট ছোট তিনটি ছেলে রয়েছে। তার স্ত্রী সন্তান সম্ভবা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। সরকার যেন দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ায় এটাই দাবি।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি