1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহের তিন উপজেলায় ভোট চলছে, ভোটার উপস্থিতি নগণ্য

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার তিন উপজেলা ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুরে ৩১৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নগণ্য।

গৌরীপুর, সদর ও মুক্তাগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জনসহ সর্বমোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় ভোটার রয়েছে ৯ লাখ ৬৫ হাজার ৪৭০ জন এরমধ্যে পুরুষ ৪ লাখ ৮৭ হাজার ১৮৯ জন এবং ৪ লাখ ৭৮ হাজার ২৭৮ নারী ভোটারসহ তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে সদর ও মুক্তাগাছা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনো লাইন নেই। এক-দুজন করে কয়েকজন এসে এ সময়ের মধ্যে ভোট দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুল হক মৃদুল বলেন, সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি