1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

মমেক হাসপাতালে করোনা ইউনিটে বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ফিরোজা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৪১ জনের মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি