1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

মমেক হাসপাতালে উপসর্গে ৩ জনের মৃত্যু, জেলায় শনাক্তের হার ৩৯ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার মোবারক আলী (৭৫), নেত্রকোনা সদরের পাপিয়া আক্তার (৭০), গাজীপুর শ্রীপুরের একেএম নাসিমুদ্দিন (৭০)।

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৬৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৬৬ জনের মধ্যে ৩৫ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬৬৮টি নমুনা পরীক্ষা করে ২৬০ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় করোনা শনাক্তের হার ৩৯ শতাংশ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি