1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মমেক করোনা ইউনিটে চারজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

যাদের প্রাণহানি ঘটেছে তাঁরা হলেন ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫), দিলীপ মিয়া (৫২), নেত্রকোনার মদনের রাশিদা বেগম (৪৫), জামালপুর সদরের মনির হোসেন (৭০)।

মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৩ জনের মধ্যে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১২ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩১১টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি