1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

মমেক করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় ও ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাটের রিনা রানী (৫২), নেত্রকোনা সদর উপজেলার সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), সাতপাই উপজেলার নবনীতা সরকার (২৮), টাঙ্গাইল গোপালপুরের সাহেরা বেগম (৬৮), জামালপুর সদর উপজেলার হাবিবুর রহমান (৬১) ও গাজীপুরের সাহিদা সুলতানা (৫১)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রফিকুল ইসলাম (৬৫), নুরজাহান বেগম (৬৫)৷ নান্দাইলের আলাউদ্দিন (৭০), মুক্তাগাছার চাঁন মিয়া (৬৫), ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), নেত্রকোনার সদর উপজেলার আব্দুল লতিফ (৭৫), শিউলী বেগম (৪৫), মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চাঁন মিয়া (৮০), শেরপুরের আব্দুল মজিদ (৬০) ও জামালপুরের এলাহি বক্স (৬০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৮০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়েছেন ৪৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৯২০টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৬৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি