1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মমেকে ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (১০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- সদর উপজেলার মোকলেছুর রহমান (৭৬) ও স্বরস্বতী রায় (৬৫); জামালপুর সদরের মমতাজ (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার আব্দুল খালেক (৭৫); নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজুদ্দিন (৯০) ও টাঙ্গাইল সদর উপজেলার জুনাইয়েদ আলীর (৩৮)।

উপসর্গ নিয়ে মারা গেছেন- টাঙ্গাইল সদর উপজেলার আনোয়ারা (২৬), ময়মনসিংহ সদর উপজেলার রিতা বসাক, আম্বিয়া (৬০), ফুলবাড়িয়ার সিদ্দিক মিয়া (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জের আমেনা খাতুন (৭০)।

ডা. মহিউদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ করোনা ইউনিটে ৪১৭ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪২৯টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি