1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মমেকে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ২১১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।

করোনায় মৃতরা হলেন- জামালপুরের শ্রীপুর উপজেলার মুজিবুর রহমান (৮৫), শেরপুর সদর উপজেলার নুরুজ্জামান (৩৫), একই জেলার জংগলদী উপজেলার জালাল উদ্দিন (৮৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার আলাউদ্দিন (৬৪) ও নাজমুন্নাহার (৩৮), টাঙ্গাইলের মধুপুরের শাহানাজ (৪৫), জামালপুর সদর উপজেলার ওয়াহিদ (৭০), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শদ্ধু মিয়া (৫০)

বুধবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউতে ১২ জনসহ মোট ১৯০ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭৭৯টি নমুনা পরীক্ষা করে ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা ময়মনসিংহে সর্ব্বোচ্চ শনাক্তের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি