1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

মমেকে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও কেউ আহত হননি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এতে বহিরাগতরাও যুক্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিব্রতবোধ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। তবে কারা করেছে আমার জানা নেই। ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম।

মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে শুনেছি।

তবে কলেজের ঘটনার সঙ্গে শিবিরের কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ। তিনি জানান, ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি