1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মমেকে করোনা ও উপসর্গে আরও ২২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। এদের ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খলিলুর রহমান (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মোবারক হোসেন শান্ত (১৬), নেত্রকোনা পুর্বধলার আব্দুর রউফ (৩৫), টাঙ্গাইল ঘাটাইলের আমেনা বেগম (৮০) ও মধুপুরের আবেদা খাতুন (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল হেলিম (৭০), ফজিলা খাতুন (৬০), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), সাইফুল (৬৫), তারাকান্দার আব্দুল খালেক (৬৭), আবু সালেহ (৫৫), ত্রিশালের হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), ফুলপুরের আকবর (৭০), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) ও পুর্বধলার হাবিবুর রহমান (৬২)।

তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪৭৬ টি ৩৮০ জন করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি