1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মমেকে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১২৯

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকার সাহেরা খাতুন (৬৫), শেরপুর সদরের কাজি নজরুল (৭৫), নেত্রকোনা সদরের রাজিয়া খাতুন (৫২) ও কিশোরগঞ্জের বাজিতপুরের আবেদ আলী (৫২)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের মজিবুর রহমান (৬৫), জেলার মুক্তাগাছার মাহবুব আলম (৪৫), শেরপুর সদরের জিন্নাত (৩৪), নেত্রকোনা সদরের আলেয়া খাতুন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৮ জন ও সুস্থ বাড়ি ফিরেছেন ২৯ জন। বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ২২২ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ও অ্যান্টিজেন টেস্টে ৪৪৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের।’

উল্লেক্ষ্য, আর আগেরদিনও মমেক হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি