1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

মমেকে করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৪ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পণ্ডিত (৭০), নেত্রকোনার সদরের শেখ ফরিদ (৩২), জামালপুর সদরের আইনুদ্দিন (৮৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরীপুরের রাবেয়া খাতুন (৫৫), ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), নেত্রকোনা সদরের রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুর সদর উপজেলার সুফিয়া বেগম (৬৮), শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা বেগম (৬৫), গাজীপুর শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪), কিশোরগঞ্জ হোসেনপুরের রফিকুল (৫৫), টাঙ্গাইল ধনবাড়ির আবদুর রশীদ (৫৫)।

তিনি আরও বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৩৮ জন রোগী চিকিৎসাধীন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৩০০ নমুনা পরীক্ষায় ৩৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি