1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

মমেকে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমকে) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা যান।

সোমবার (১২ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মুস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আব্দুল খালেক (৬৭), শেরপুর জেলার সদর উপজেলার লুতফুন্নেসা বেগম (৬০), নারায়নপুরের আবুল মোতালেব (৬৪), নালিতাবাড়ির রোকসানা বেগম (২৩), জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬৫)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার জলিল মিয়া (৪৬), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নুর বানু (৬০), সিরাজুল ইসলাম (৯০), ভালুকার বিল্লাহ হোসেন (৫৬), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), জামালপুর সদর উপজেলার আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) ও নেত্রকোনার আব্দুর রহমান (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘আইসিইউতে ২১ জনসহ করোনা ইউনিটে মোট ৪১৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়েছেন ৯১ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি