1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

মমেকে করোনায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন।

সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), সদরের রাবেয়া খাতুন (৭৪) নেত্রকোনার কলমাকান্দার আব্দুল করিম (১০১) ও দিদারুল ইসলাম (৭২) ও টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার রোকেয়া (৪৫)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মোশাররফ (৫৫), ঝুনু বেগম (৬০), শেফালী (৩০), ফুলবাড়িয়ার সুমাইয়া (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫)), শেরপুর সদর উপজেলার গোপাল পাল (৩২), টাঙ্গাইল ধনবাড়ির রাবেয়া (৭০), জামালপুরের মোহাম্মদ আলী (৫৫), সুনামগঞ্জের আলেয়া খাতুন (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউর ২০ জনসহ মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।’

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭০৭টি নমুনা পরীক্ষায় ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি