1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

মমেকে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত পাঁচজন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), কুলসুম আক্তার (৫৫), শামসুল আলম (৭৫), শেরপুর সদরের বিশ্বজিত দেব (৫৪) ও ঝিনাইগাতির মোর্শেদা (৬৫)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইব্রাহিম (৫০), নান্দাইলের রুপা (১৯), সদরের ডা. মো. মোস্তফা (৭৩), আব্দুল আজিজ (৪২), জামালপুর সদরের আবু বক্কর (৫৯), মোজাহিদ (২২), সরিষাবাড়ির নারগিস (২২), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৪০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের আব্দুল জব্বার (৯২), ও হোসেন আলী (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘আইসিইউর ২১ জনসহ মোট ৩৭১ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। করোনা ইউনিটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৪৪ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৬৪৫টি নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি