1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

মমেকের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় মারা গেছেন, ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল আওয়াল (৬৫) ও টাঙ্গাইলের ঘাটাইলের মাজেদা (৫০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদর উপজেলার মোতালেব মিয়া (৫০) ও রাশিদা (৮৫), নেত্রকোনার কলমাকান্দার অলক (৫৫) এবং শেরপুর সদর উপজেলার জাহাঙ্গীর আলম (৫৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা।’

এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, মমেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি