1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

মমেকের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (০৩ জুলাই) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এলাচি খাতুন (৭০) ও পাগলা থানার আফাজ উদ্দিন (৬৫) মারা গেছেন।

এছাড়াও উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের গফরগাঁওয়ের ইকবাল হোসেইন (৪৫), ফুলপুরের রোখসানা আক্তার (৩৫), ঈশ্বরগঞ্জের মোমেনা (৬৫), নেত্রকোনার আটপাড়া উপজেলার সিদ্দিকুর রহমান (৬৫), কলমাকান্দার আমেনা খাতুন (৬০), জামালপুরের ইসলামপুর উপজেলার আম্বিয়া (৫৭) ও মেলান্দহের মোমেনা (৬৫)।

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ায় করোনা ইউনিটের আইসিসিইউতে আসন সংখ্যা ১৩ টি থেকে বাড়িয়ে ২০ টি এবং সাধারণ ওয়ার্ডে ২১০ টি থেকে বাড়িয়ে ২৪২ টি আসন করা হয়েছে। বর্তমানে ইউনিটের আইসিইউতে ২০ টি আসনের সবগুলোতেই রোগীতে পূর্ণ রয়েছে এবং সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন ২৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনার উপস্থিতি পাওয়া গেছে। জেলায় শনাক্তের হার ১৯ দশমিক ৬৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি