1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না

মধ্যরাতে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১ টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের সামনে সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়। আগুনের গতিবেগ বেশি হওয়াতে পরবর্তীতে আরও ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের এখন মোট ১২টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি