1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মদসহ গ্রেপ্তার, গাড়িতে লেখা ‘নাম্বার দিবো কইছে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

অনটেস্ট, পুলিশ, সাংবাদিক- কত কিছুই না লেখা থাকে মোটরসাইকেলের নম্বর প্লেটে। এবার চোখে পড়েছে, ‘নাম্বার দিবো কইছে’ লেখা। মোটরসাইকেলটি আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায়।

মোটরসাইকেলের পিছনে এমন লেখা থাকার বিষয়টি ঠাট্টা করার মতো বলে মনে করছে পুলিশ। পাশাপাশি এটি এক ধরণের দাম্ভিকতা বলে মনে করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরের ২৭ মার্চ তিন বোতল ভারতীয় হুইস্কিসহ এক মোটর সাইকেলে আরোহী আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে। তখন সে তার নাম বলে রাকিব হোসেন। নিজেকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মানিক মিয়ার ছেলে হিসেবে পরিচয় দেয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে তার নাম রিমন আহমদ। উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মিন্টু মিয়া প্রকাশ মিন্টুর ছেলে। এ বিষয়ে পুলিশ ইতিমধ্যেই অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে দিয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ধরণের লেখার একটি মোটরসাইকেল থানায় থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, মোটর সাইকেলটির বৈধ কোনো কাগজপত্র নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি