1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

মদনে বন্যার পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

নেত্রকোনার মদনে বন্যার পানিতে ডুবে হাফিজুর রহমান নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় মদন পৌর সদরের ইমদাদপুর গ্রামের সামনের সড়কের পাশের ডোবায় ডুবে মারা যান তিনি। তিনি উপজেলার মাঘান গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান উপজেলার রানীহালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পৌরসভার ইমদাদপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। আজ মঙ্গলবার বিকেলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মদন বাজারে আসেন। ফেরার পথে বন্যার পানির স্রোতে পড়ে গিয়ে ডুবে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, পানিতে ডুবে হাফিজুর নামের এক শিক্ষক মারা গেছেন। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি