1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী

মদনে ফাঁকা বাড়ি পেয়ে গৃহবধূকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নেত্রকোনার মদনে এক গৃহবধূ (২৩) কে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে শিপুল মিয়া (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবককে আসামী করে মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত শিপুল মিয়া নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ভূূঁইয়াহাটি গ্রামের মৃত আশরাব মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ওই ভুক্তভোগী গৃহবধূর স্বামীর আত্মীয়।

গৃহবধূর স্বামী দিনমজুরের কাজের জন্য কয়েকদিন আগে সিলেট চলে যান। ওই গৃহবধূ তার দুই সন্তান নিয়ে বাড়িতে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত (১৮ মার্চ) শুক্রবার গভীর রাতে শিপুল মিয়া ওই গৃহবধূর ঘরে প্রবশে করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় কয়েক দফা সালিশী বৈঠক হয়েছে। এতে কোন রকম মীমাংসা না হওয়ায় শনিবার (২৬ মার্চ) রাতে মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাতে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি